ডকুমেন্টেশন খুঁজুন
অর্ডার ও কাস্টমার
Incomplete Orders
Incomplete Orders page সেই customer-দের দেখায় যারা checkout form পূরণ করেছে কিন্তু order শেষ করেনি। Cart ফেলে যাওয়া আর checkout-এ আটকে যাওয়া এক জিনিস নয়, তাই cart গুলো থাকে Abandoned Cart page-এ আর পূরণ করা checkout গুলো এখানে। নাম, ফোন, পুরো ঠিকানা, cart items এবং কেন order হয়নি সব এক জায়গায়।পরিচিতি
Incomplete Orders page সেই customer-দের দেখায় যারা checkout form পূরণ করেছে কিন্তু order শেষ করেনি। Cart ফেলে যাওয়া আর checkout-এ আটকে যাওয়া এক জিনিস নয়, তাই cart গুলো থাকে Abandoned Cart page-এ আর পূরণ করা checkout গুলো এখানে। নাম, ফোন, পুরো ঠিকানা, cart items এবং কেন order হয়নি সব এক জায়গায়।
এটি কী কাজে ব্যবহার হয়
- Place Order চেপে refuse হওয়া customer-কে সাথে সাথে ফোন করতে।
- ঠিকানা-সহ lead পেয়ে এক ক্লিকে manual order বানাতে।
- কোন কারণে সবচেয়ে বেশি order হারাচ্ছেন সেটা বের করতে (stock, OTP, blocked IP, coupon)।
কীভাবে ব্যবহার করবেন
- Dashboard > Orders > Incomplete Orders খুলুন।
- All, Failed, Not Submitted, Contacted বা Recovered tab বেছে নিন।
- Why It Stopped কলামে দেখুন কী কারণে order আটকে গেছে।
- View চেপে drawer-এ ঠিকানা, payment method, coupon, attempt count ও IP address দেখুন।
- WhatsApp বা Email দিয়ে যোগাযোগ করুন, অথবা Create Order চেপে prefilled form থেকে order বানান।
- Analytics দেখতে Reports > Incomplete Orders খুলুন।
গুরুত্বপূর্ণ তথ্য
- Incomplete Orders একটি paid feature — Starter plan থেকে চালু। List সব plan-এ দেখা যায়, কিন্তু Contacted বা Recovered mark করতে Starter লাগে।
- Refuse হওয়া checkout সাথে সাথেই list-এ আসে; শুধু টাইপ করে ফেলে যাওয়া checkout ৬০ মিনিট চুপ থাকার পর আসে।
- Create Order শুধু form prefill করে, নিজে থেকে কোনো order তৈরি করে না; আপনি ফোনে মিলিয়ে save করবেন।
- Catalog থেকে delete বা archive হয়ে যাওয়া product prefill-এ আসে না, তবে নাম ধরে জানিয়ে দেওয়া হয়।
- Customer-এর coupon auto apply হয় না; চাইলে Discount ঘরে হাতে বসাতে হবে।
- এখান থেকে order তৈরি হলে row স্বয়ংক্রিয়ভাবে Recovered হয়ে যায়।
টিপস
- Failed tab আগে দেখুন; এরা কিনতে চেয়েছিল কিন্তু পারেনি।
- একই customer বারবার চেষ্টা করলে (attempts সংখ্যা) তাকে priority দিন।
- Out of stock বেশি দেখলে Inventory দেখুন, Number not verified বেশি দেখলে SMS settings দেখুন।
সাধারণ ভুল
- Abandoned Cart page-এ পূরণ করা checkout খোঁজা; ওগুলো এখন এই page-এ।
- Create Order চাপলেই order হয়ে গেছে ধরে নেওয়া।
- Recovered row-এ আবার ফোন করা।